ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বসুন্ধরা কিংসকে শুভেচ্ছা জানালেন ফিফা প্রেসিডেন্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুসোন শিষ্যদের টানা শিরোপা জয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বরাবর লেখা চিঠিতে অভিনন্দন বার্তা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।

ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে সেই চিঠি পোস্ট করে বসুন্ধরা লিখেছে, ‘আমাদের কঠোর পরিশ্রমের ফল, যার জন্য এতদিনের অপেক্ষা। অভিনন্দন বার্তার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ। বসুন্ধরা কিংস আজ গর্বিত। ’ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর চিঠিটি নিচে তুলে ধরা হলোবসুন্ধরা কিংসকে অভিনন্দন।

প্রিয় প্রেসিডেন্ট, বাংলাদেশের ২০২১ সালের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন। এই শিরোপা নিশ্চিতভাবেই কঠোর পরিশ্রম, প্যাশন ও কমিটমেন্টের ফসল। গুরুত্বপূর্ণ এই অর্জনে ক্লাবের সবাই গর্বিত হতে পারে।

আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব যদি আমার পক্ষ থেকে এ শিরোপা দৌড়ে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দাও। আমি বরাবরই টিম স্পিরিট, প্যাশন ও অধ্যবসায়ের দিকে উৎসাহ প্রদান করি।

আন্তর্জাতিক ফুটবল কমিউনিটির পক্ষ থেকে আমি তোমাকে ও তোমার ফেডারেশনকে (বাফুফে) ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ ফুটবল ও এই অঞ্চলে খেলাটির প্রসার ও উন্নতিতে তোমার অবদান অনস্বীকার্য। খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ফ্লাইট বাতিল: প্রবাসীদের জন্য বিকল্প পথের সন্ধানে

বসুন্ধরা কিংসকে শুভেচ্ছা জানালেন ফিফা প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১