ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চেলসি থেকে অ্যাটলেটিকোতে ফিরছেন কস্তা

আকাশ স্পোর্টস ডেস্ক: 
ফুটবল তারকা দিয়াগো কস্তাকে স্পেনে ফিরিয়ে নেয়ার বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছে চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার ক্লাব দু’টি এ ঘোষণা দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে স্প্যানিশ ক্লাব জানায়, ‘দিয়াগো কস্তার বদলীর বিষয়ে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ ও চেলসি প্রাথমিক একটি চুক্তিতে উপনীত হয়েছে। মাদ্রিদে গিযে ডাক্তারি পরীক্ষা ও চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে চেলসি কস্তাকে এরই মধ্যে অনুমতি দিয়েছে।
চেলসি বলেছে, ‘তারা কস্তার বদলীর বিষয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে একমত হয়েছে। ডাক্তারী পরীক্ষা এবং ব্যক্তিগত শর্তের ভিত্তিতে চুক্তিটি চুড়ান্ত হবে।’ ২৮ বছর বয়সী কস্তা সর্বশেষ দল বদলের সময় নানান জটিলতার কারণে সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরতে না পারলেও চলতি মৌসুমে চেলসিতে তাকে বসিয়ে রাখা হয়েছে।
ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা ও মুনডো ডিপোর্তিবো এর আগে বলেছে, ব্রাজিলে জন্ম নেয়া এই স্প্যানিশ তারকার বিষয়ে ২০২১ সাল পর্যন্ত চুক্তির সব ধরনের কার্যক্রম ইতোমধ্যে চুড়ান্ত হয়ে গেছে। এএস-এর রিপোর্টে বলা হয়, ৬০ মিলিয়ন ইউরোতে চুক্তিটি সম্পন্ন হয়েছে। মার্কা জানায়, অ্যাটলেটিকো আপাতত ৫০ মিলিয়ন ইউরো পরিশোধ করবে। পরে তারা অবশিষ্ট ১০ মিলিয়ন ইউরো পরিশোধ করবে।
Tag :
আপলোডকারীর তথ্য

চেলসি থেকে অ্যাটলেটিকোতে ফিরছেন কস্তা

আপডেট সময় ০৬:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭