ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘মেসির কারণেই নেইমার বার্সা ছেড়েছেন’

আকাশ স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছেন; এমনটিই মনে করেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরেমি ম্যাথেউ। কাতালানদের হয়ে ৬২ ম্যাচ খেলা ফরাসি ডিফেন্ডার বলেন, ‘কোনো সময়ই মনে হয়নি নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাবেন। কিন্তু এটাই ফুটবল। এটা তার সিদ্ধান্ত। আমার মনে হয়, লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই তিনি বার্সা ছেড়ে চলে গেছেন। নেইমার ব্যালন ডি’অর জিততে চান। পিএসজিতে গোলও করছেন। কাজেই তিনি ভালোই আছেন।’
গ্রীষ্মের দল বদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০ কোটি পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় ছয় খেলায় পাঁচ গোল এবং পাঁচ গোলে সহায়তা করেছেন ব্রাজিলিয়ান তারকা। যদিও নেইমার নিজে মেসির ছায়া থেকে বেরিয়ে আসার প্রসঙ্গটি অনেক আগেই নাকচ করে দিয়েছেন। বরং নতুন চ্যালেঞ্জ নিতেই তার পিএসজিতে যাওয়া বলে উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং সিপিতে খেলছেন ম্যাথিউ। রোনালদো-মেসির তুলনা টানতেই তিনি বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোকে ব্যক্তিগতভাবে জানি না। তারা ভিন্ন ভিন্ন স্টাইলে খেলেন। আমি লিওকে জানি। তিনি বিস্ময়কর খেলেন।’ লা লিগায় ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।-সকারওয়ে।
Tag :
আপলোডকারীর তথ্য

‘মেসির কারণেই নেইমার বার্সা ছেড়েছেন’

আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭