ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ মিনিটের ব্যবধানে কোভিড-১৯ এর দুটি টিকা (সিনোফার্মা) এক বৃদ্ধাকে পুশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তারকে দুটি টিকা পুশ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোদেজা আক্তার জানান, প্রথমে একটি টিকা নেওয়ার পর আমি বসেছিলাম, শরীর দুর্বল তাই উঠতে পারছিলাম না। এরই মধ্যে আরেকটি টিকা দেওয়া হয়।

খোদেজা আক্তারের জামাতা আ. বারেক জানান, দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে এমন একটা ঘটনা ঘটে গেছে। তবে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি।

এদিকে অসংখ্য মানুষ টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, আপাতত টিকার মজুদ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা

আপডেট সময় ০৬:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১