ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমার অনেক কিছু করেছে আমার জন্য : মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। এ নিয়ে ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

মেসি নিজেও মুখিয়ে আছেন পিএসজির হয়ে মাঠে নামতে। উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন ফুটবলার এবার মুখ খুলেছেন তার দীর্ঘদিনের বন্ধু নেইমারকে নিয়েও। বুধবার এক সংবাদ সম্মেলনে নেইমারের সঙ্গে খেলা নিয়ে আলাদাভাবে বলেন মেসি, ‘নেইমার আমার জন্য অনেক কিছু করেছে। নিয়মিত যোগাযোগ হয় তার সঙ্গে।’

উল্লেখ্য, ২০১৭ সালে বার্সালোনা ছেড়ে প্যারিস সাঁ-জাঁতে (পিএসজি) যোগ দিলেও নেইমারের সাথে লিওনেল মেসির বন্ধুত্বে সামান্যতমও চিড় ধরেনি। এবার বার্সা ছেড়ে আরো একবার নেইমারের পাশেই পিএসজির হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে। বন্ধুর দলে যোগ দেয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত নেইমার।

দুই লাতিন আমেরিকান তারকার বন্ধুত্বের উদাহরণ এ বছর কোপা আমেরিকা ফাইনালের পরেই গোটা বিশ্ব দেখেছিল। ম্যাচের শেষে মেসির সাথে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় নেইমারকে। এবার আবারো একই ক্লাবের হয়ে খেলবেন দু’জনে। ওই সুযোগেই মেসিকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়ে দু’জনের পুরনো গোল ও অ্যাসিস্টের ভিডিও পোস্ট করেন নেইমার। ক্যাপশনে লেখেন, ‘পুনরায় একসাথে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ফ্লাইট বাতিল: প্রবাসীদের জন্য বিকল্প পথের সন্ধানে

নেইমার অনেক কিছু করেছে আমার জন্য : মেসি

আপডেট সময় ০৭:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১