ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুপ্তচরবৃত্তির দায়ে চীনে কানাডার নাগরিককে দণ্ড, যা বললেন ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দেয়ার ঘটনায় এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ বুধবার চীনের ডানডং শহরের একটি আদালতের এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি অগ্রহণযোগ্য এবং অন্যায়।’

জানা গেছে, গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেয়া হয়েছে চীন। একই সঙ্গে তার ৫০ হাজার ইয়েন মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক এক কূটনীতিকসহ মাইকেল স্পাভোরকে আটক করে চীন।

এদিকে, কানাডার আরেক নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশও বহাল রেখেছেন চীনের একটি আদালত। মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে তাকে ২০১৪ সালে আটক করা হয় এবং মামলার তদন্ত ও শুনানি শেষে ২০১৮ সালে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
তবে, দালিয়ান শহরের একটি আদালত এই রায়ের সমালোচনা করে ২০১৯ সালে কানাডীয় ওই নাগরিককে মৃত্যুদণ্ডাদেশ দেন। সে সময় দালিয়ান শহরের আদালত বলেছিল, তার বিরুদ্ধে কারাদণ্ডাদেশ খুবই ‘দয়ালু একটি রায়’।

দালিয়ান আদালতের রায়ের বিরুদ্ধে শেলেনবার্গ আপিল করেন এবং নতুন করে মামলার বিচারের আবেদন জানান। কিন্তু দালিয়ানের আদালত মঙ্গলবার কানাডীয় নাগরিকের আবেদন নাকচ করে দেয়। আদালত বলেছে, আগের বিচারে শেলেনবার্গের মামলার ব্যাপারে যে সমস্ত তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছিল তা ছিল পর্যাপ্ত ও নির্ভরযোগ্য। ফলে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে তা সঠিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গুপ্তচরবৃত্তির দায়ে চীনে কানাডার নাগরিককে দণ্ড, যা বললেন ট্রুডো

আপডেট সময় ০৬:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১