ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বছরের চুক্তিতে পিএসজিতে মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ছাড়ার দুই দিন পরেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করলেন লিওনেল মেসি। চুক্তির মেয়াদ দুই বছর।

তবে চাইলে এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।

মঙ্গলবার দিনগত রাতে চুক্তির ব্যাপারটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয় পিএসজি। তবে এর আগেই তার চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। ফরাসি ক্লাবটিতে ৩০ নম্বর জার্সি পরে খেলবেন মেসি।

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রি ট্রান্সফারে প্যারিসিয়ানদের দলে যোগ দিয়েছেন মেসি। এর আগে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ধরে রাখতে পারেনি কাতালান জায়ান্টরা।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২ বছরের। তবে সঙ্গে মেয়াদ ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। কাতারি মালিকানাধীন ক্লাবটিতে বছরে প্রায় ২৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অন্যান্য সুযোগ-সুবিধাসহ সবমিলিয়ে তার আয় হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রিয় বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ নেইমার জুনিয়র এবং জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া ও লিওনার্দো পারেদেসের সঙ্গে একই দলে খেলতে যাচ্ছেন। এছাড়া সেখানে তিনি পাচ্ছেন স্বদেশী কোচ মাওরিসিও পচেত্তিনোকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

দুই বছরের চুক্তিতে পিএসজিতে মেসি

আপডেট সময় ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১