ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পরিবার নিয়ে ফ্রান্সের পথে লিওনেল মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে পরিবার নিয়ে ফ্রান্সের পথে লিওনেল মেসি।

ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই প্যারিসে পৌঁছাবেন আর্জেন্টাইন সুপারস্টার।

মঙ্গলবার বার্সেলোনার এয়ারপোর্ট থেকে পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দিয়েছেন মেসি। মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস।

সেখানে দেখা যায় তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি।

বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি মেসির জন্যই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার মঙ্গলবারের জন্য ভাড়া নিয়েছে পিএসজি।

এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

হয়তো মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই মঙ্গলবারের জন্য আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার নিয়ে ফ্রান্সের পথে লিওনেল মেসি

আপডেট সময় ০৭:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১