ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

পিএসজিতে মেসির ৩ বছরের চুক্তি, বেতন নেইমারের চেয়ে বেশি!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আরও একটি বিস্ময় উপহার দিতে যাচ্ছেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে একত্রিত হচ্ছেন এই মহাতারকা।

কেননা আর্জেন্টাইন অধিনায়কের বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর থেকেই তাকে পেতে উঠেপড়ে লেগেছে পিএসজি। এমনটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

জানা যায় মেসিকে দলে ভেড়াতে নিজেদের সর্বোচ্চটাই দিতে যাচ্ছে পিএসজি। আর ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানারআপদের হয়েও খেলার ব্যাপারে আশাবাদী খোদ মেসি।

এল’ইকুইপের বরাতে বলা হয়, মেসির সঙ্গে ৩ বছরের চুক্তি করতে প্রস্তুতি নিয়ে রেখেছে পিএসজি। যদিও শেষ এক বছর অপশনাল হিসেবে ধরে রেখেছে তারা। যেখানে বার্ষরিক ৪০ মিলিয়ন ইউরো আয় করবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। যা বর্তমানে দলটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি।

সংবাদমাধ্যমে আরও বলা হয়, রোববারের মধ্যেই পিএসজি ও মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

পিএসজিতে মেসির ৩ বছরের চুক্তি, বেতন নেইমারের চেয়ে বেশি!

আপডেট সময় ০৮:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১