ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

ফাইনালে স্পেনের বিপক্ষে এগিয়ে ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্পেনের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাথিয়াস কুনিয়ার গোল করে এগিয়ে গেল ব্রাজিল।

টোকিও অলিম্পিক ফুটবলের ২৭তম ফাইনালে জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি স্পেন।

এ আসরে দু’দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে। কিন্তু কোয়ার্টারে মিশর ও সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে ফাইনালে আসতে হয় সেলেকাওদের।

অপরদিকে প্রায় মূল দল নিয়ে খেলতে আসা স্পেনও কোয়ার্টারে আইভরি কোস্ট ও সেমিফাইনালে জাপানের সাথে কষ্টার্জিত জয়ে ফাইনালে আসে। তাই স্বর্ণ জিততে দু’দলই নিজেদের সেরাটা নিয়েই মাঠে নামছে।

খেলতে নেমে শুরুতেই আক্রমণাত্মক শুরু করে দু’দল। তবে সুবিধা করতে পারেনি কেউই। ১৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্পেন। লং পাস থেকে বল পায় ওয়ারসাবাল, কিন্তু হেডের বদলে বলটি পা দিয়ে ওলমোর উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করলেও ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস শেষ পর্যন্ত বলটি নিয়ন্ত্রণে নিয়ে যায়।

১৯ মিনিটে সুযোগ পায় ব্রাজিল। রিচার্লিসনের পাস থেকে বল পায় দগলাস লুইজ। শট করে বল ডি বক্সে পাঠাতেই গার্সিয়ার পায়ে লেগে আত্মঘাতী গোল হওয়ার আগেই গোলকিপার সিমন তা নিয়ন্ত্রণে নিয়ে আনেন। এরপর ২৫ ও ৩৪ মিনিটে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্লাউদিনহোর পাস থেকে কুনিয়ার উদ্দেশ্যে ডি বক্সে বল পাঠান দানি আলভেস। পাস কাজে লাগিয়ে সফলভাবে স্পেনের জালে বল ভেড়ায় এ ব্রাজিলিয়ান। ফলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেলেকাওরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

ফাইনালে স্পেনের বিপক্ষে এগিয়ে ব্রাজিল

আপডেট সময় ০৭:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১