ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শহরের পশ্চিমপাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে শহরের হকার্স মার্কেটের সামনে ফলের দোকানে আম কিনছিলেন লিখন। এসময় আমের দাম নিয়ে দোকানি শরিফ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয় লিখনের। আম কিনে বাড়িতে রেখে পরে লিখন ওই দোকানে গেলে একই বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর সন্ধ্যার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে সেখানে কয়েকজন লিখনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে লিখন গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান লিখন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

আপডেট সময় ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১