ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা

টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অলিম্পিক ফুটবলে টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতল ব্রাজিল।

এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই শেষ হয় গোলশূন্যভাবে। ব্রাজিল ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করে। ১০ মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। তবে গিলেরমো আরানার ৬ গজ বক্সের বাঁ থেকে নেওয়া শট রুখে দেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া।

২৮তম মিনিটে মেক্সিকোর ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্যে পাল্টান সিদ্ধান্ত।

বিরতির ঠিক আগে সুবর্ণ সুযোগ পায় মেক্সিকো। কিন্তু উরিয়েল আন্তুনা ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ছুটে আসা ডিফেন্ডার দিয়েগো কার্লোসে প্রতিহত হয়।

মেক্সিকোর হয়ে তৃতীয় শট নিতে আসেন কার্লোস রদ্রিগেজ। এতে গোল হয়ে দাঁড়ায় ৩-১। এরপর ব্রাজিলের হয়ে চতুর্থ শট নিতে আসেন রেইনার। তার শট মেক্সিকোর জালে জড়িয়ে গেলে। গোল দাঁড়ায় ৪-১। সেই সঙ্গে ফাইনালে ওঠার আনন্দ উল্লাসে ভাসে ব্রাজিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১