ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা না নিয়ে ঘোরাফেরা করলে শাস্তি

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১১ আগস্টের পর ১৮ বছরের বেশি বয়সী কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, দেশব্যাপী ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সবাইকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

আন্তঃমন্ত্রণালয়ের সভায় আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে দেশের অফিস ও শপিংমল-দোকানপাট খুলে দেওয়া হবে। তবে ভ্যাকসিন গ্রহণ ছাড়া কোনো কর্মচারী কর্মস্থলে আসতে পারবেন না।

ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, আগামী ১১ তারিখ থেকে সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করবে। টিকা ছাড়া ১৮ বছরের বেশি কেউ চলাচল করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। টিকা দেওয়ার ব্যাপারে সরকারে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে দুটি করে কেন্দ্র থাকবে, আর সিটিতে থাকবে ৫/৬টি কেন্দ্র।

স্থানীয়ভাবে টিকা উৎপাদনের জন্য সভায় জোর দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ আগস্ট থেকে ৭ দিনের জন্য ইউনিয়ন ও ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। মোট ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে গ্রামের বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকা না নিয়ে ঘোরাফেরা করলে শাস্তি

আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১