ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ সোমবার এ কথা জানিয়েছেন।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে বলে জানান তিনি।

কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না, সে সম্পর্কে কিছু বলেননি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন ভিসা দেওয়ার প্রক্রিয়া হঠাৎ কঠোর করেছে। এ কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই অন্য কেউ স্থলাভিষিক্ত হচ্ছেন না।

বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে অনেক দিন ধরেই মতভেদ রয়েছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নিজের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিক্রিয়ায় রাশিয়ার ভেতরে কর্মরত মার্কিন কূটনীতিকদের সংখ্যা ৭৫৫ জনে নামিয়ে আনার নির্দেশ দেয় রুশ সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আপডেট সময় ০১:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১