ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রোহিঙ্গাদের যথাযথ মর্যাদার সঙ্গে তাদের নিজস্ব আবাসভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থাও রাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন।

আজ বঙ্গভবনে কনজার্ভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি)-এর নয় সদস্যের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্তৃক চরম নৃশংসতার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে এদেশে আশ্রয় দেয়া হয়েছে।

এই সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়ার জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বৃটিশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশিদার হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বৃটিশ সরকার ও সেদেশের জনগণের সমর্থন এবং পরবর্তীকালে এখানে উন্নয়ন কার্যক্রমে সহায়তার কথাও অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ্যানি মেইন এমপির নেতৃত্বাধীন নয় সদস্যের প্রতিনিধিদলটি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপের প্রশংসা করেন। এর আগে তারা কক্সবাজার সীমান্তবর্তী বাংলাদেশ এলাকা এবং সেখানে অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

তারা জানান, বাংলাদেশ ও বৃটিশ সরকার এবং দু’দেশের জনগণের মধ্যে সেতু হিসেবে কর্মরত সিইওবি উভয় দেশের মধ্যকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সমর্থন বজায় রাখবে।

প্রতিনিধিদলে আরো রয়েছেন পাওল স্কুলি এমপি, উইল কুইন্স এমপি, সাবেক এমপি ডেভিড ম্যাকিন্টোশ ও সিএফওবি’র চেয়ারম্যান মেহফুজ আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৫৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭