ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমে ফিলিস্তিনিদের সমাবেশে ইসরায়েলি সেনাদের হামলা-ধরপাকড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস জেরুজালেম শহরে শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আয়োজিত একটি সমাবেশে হামলা ও ধরপাকড় অভিযান চালিয়েছে ইসরায়েলের সেনারা। শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের বহিষ্কার করার চেষ্টা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের শেহাব নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যায়, শেখ জাররাহ শরণার্থী শিবিরের সব এলাকায় ইসরায়েলি সেনারা দাপিয়ে বেড়াচ্ছেন এবং একজন বিক্ষোভকারীকে জোর করে মাটিতে ফেলে চেপে ধরেছেন। ফিলিস্তিনের অন্য কয়েকটি গণমাধ্যম যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের ওপর ইসরায়েলি সেনারা ব্যাপক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালাচ্ছেন।

এদিকে, ফিলিস্তিনের মা’আন বার্তা সংস্থা জানিয়েছে, ইহুদিবাদী সেনারা শরণার্থী শিবিরের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের ছাড়া অন্য কাউকে সেখানে তারা প্রবেশ করতে দেয়নি।

বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে এবং তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করা হয়। সাংবাদিকরাও এই হামলা থেকে রেহাই পাননি।

ইহুদিবাদী সেনাদের বর্বর অভিযানের সময় আল-কুদস শহরের কয়েকজন বাসিন্দাকে আটক এবং তাদের ওপর তল্লাশি চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেরুজালেমে ফিলিস্তিনিদের সমাবেশে ইসরায়েলি সেনাদের হামলা-ধরপাকড়

আপডেট সময় ০৫:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১