ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিশরকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

টোকিও অলিম্পিকে মিশরকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। ফলে অলিম্পিকের সোনা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জয় পায় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার ৩৭তম মিনিটের গোল খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়।

প্রথমার্ধে নিজেদের সেরা খেলা থেকে অনেক দূরে ছিল ব্রাজিল। তবে কুনহার ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। মিশরের একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়ার পর কাউন্টার অ্যাটাকে সাফল্য পায় ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণের মুখে কুনহার দিকে বল পাঠিয়ে দেন রিচার্লিসন। আর তা থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন কুনহা।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিশরও সুযোগ পেয়েছিল। কিন্তু একদম কাছ থেকে নেওয়া আকরাম তৌফিকের হেড বারের উপর দিয়ে বাইরে চলে যায়। এরপর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। এর মধ্যে আরও একবার গোল করার সুযোগ পান কুনহা। কিন্তু হের্থা বিএসসির ফরোয়ার্ডের শট মিশরীয় গোলরক্ষক মোহামেদ এল শেনাওয়ের মুখে লাগে।

অন্যদিকে পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা রিচার্লিসন। নিজের ৫ গোলের সঙ্গে আরও একটি সংখ্যা যোগ করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলও ওই একমাত্র গোলের পর আদতে তেমন ভালো কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তবে শেষ পর্যন্ত ২০১৬ রিও অলিম্পিকের সোনাজয়ীরা কোনও বিপদ হতে দেয়নি।

শেষ চারে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মোকাবিলা করবে ব্রাজিল।

অন্যদিকে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পা রেখেছে জাপান। শেষ চারে স্বাগতিকদের প্রতিপক্ষ স্পেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিশরকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

আপডেট সময় ০৮:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১