ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম কম্যুনিস্ট শাসিত দেশ কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। শুক্রবার কিউবার ন্যাশনাল রেভ্যুলেশনারি পুলিশ ও এটির উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করে বাইডেন প্রশাসন। সম্প্রতি কিউবায় সরকারবিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালানো হয়। এর পরই কিউবার কমিউনিস্ট সরকারকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর: আল জাজিরা।

হোয়াইট হাউজে কিউবান-আমেরিকানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় জো বাইডেন বলেন, ‘কিউবা থেকে ভেসে আসা স্বাধীনতার কান্না আমরা শুনতে পাই। কিউবার মানুষের অধিকার আদায়ের জন্য যুক্তরাষ্ট্র সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে। সামনে আরো নিষেধাজ্ঞা আসবে।’

বাইডেন প্রশাসন বলেছে, কিউবার মানুষের জন্য আরো কী করা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্র ভাবছে। যুক্তরাষ্ট্রের রেমিট্যান্স পলিসি পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কিউবায় যারা রেমিট্যান্স পাঠায় তারা যেন সরাসরি তাদের পরিবারের কাছে পাঠাতে পারে সে বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ভাবছে। পাঠানো রেমিট্যান্স থেকে যেন কিউবা সরকার একটুও কাটতে না পারে।

গত ১১ জুলাই রাজধানী হাভানা সহ কিউবার বিভিন্ন প্রান্তে সরকারবিরোধী বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। খাদ্য স্বল্পতা, বিদ্যুৎ ঘাটতি, করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা ইত্যাদির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। ১৯৯০ এর দশকের পর কিউবায় এই প্রথম এমন বিক্ষোভ হলো।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ১.৫ মিলিয়ন কিউবান-আমেরিকানের মধ্যে গত প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ মানুষই রিবাপলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজন্য সুইং স্টেট হিসেবে পরিচিত। তাই ২০২৪ সালের নির্বাচনে কিউবান-আমেরিকানদের সমর্থন পাওয়াটা ডেমোক্রেটিক পার্টির জন্য গুরুত্বপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০১:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১