ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪৮ লাখ টাকা দিয়ে জমি কিনে পৌরসভাকে দিচ্ছেন আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে একটি পানি সরবরাহ (ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন) প্রকল্প করতে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। ওই প্রকল্পের জন্য ব্যক্তিগত টাকায় জমি কিনে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে।

আখাউড়া পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, ৪৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩২ শতাংশ জমি কিনছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার জমি কেনার বায়নাপত্র দলিল হয়েছে। জমিটি পৌর এলাকার তারাগনে অবস্থিত। চূড়ান্ত দলিল সম্পাদন করে আখাউড়া পৌরসভাকে জায়গাটি দান করে দেবেন আইনমন্ত্রী আনিসুল হক।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ২০১৯ সালে ১২০ কোটি টাকার বিশ্বব্যাংকের ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পটি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ চাহিদা মাফিক জমি কিনতে পারেনি। এতে প্রকল্পটি ভেস্তে যেতে বসে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে একটি জমিতে প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করা হয়। কিন্তু মামলা সংক্রান্ত কারণে ওই জমিতে কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলে তিনি ব্যক্তিগত টাকায় জমি কিনে দেবেন বলে জানান। এরই আলোকে মন্ত্রীর নামে বৃহস্পতিবার জমির বায়নাপত্র দলিল হয়েছে। চূড়ান্ত দলিল হওয়ার পর তিনি জমিটি পৌরসভাকে দান করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪৮ লাখ টাকা দিয়ে জমি কিনে পৌরসভাকে দিচ্ছেন আইনমন্ত্রী

আপডেট সময় ১২:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১