ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরানো হলো বিমানবাহিনী প্রধানকে

আকাশ জাতীয় ডেস্ক:

চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

বুধবার (২৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমানবাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিমান বাহিনীর প্রধানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এসময় বিমানবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী।

এর আগে গত ১২ জুন শেখ আব্দুল হান্নান বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরানো হলো বিমানবাহিনী প্রধানকে

আপডেট সময় ০৭:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১