ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

তামিমের ইনজুরিতে দু:শ্চিন্তায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়ে ইনজুরির ভীতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বেনোনিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে টান খেয়ে মাত্র ৫ রান করে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন তামিম। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম স্পোর্টস ২৪ এমনই খবর প্রকাশ করেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। মাত ১৩ বল খেলে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন তামিম। এরপর তাকে স্ক্যান করার জন্য পাঠানো হয়েছে। স্ক্যানের রিপোর্ট আসলেই পুরোপুরিভাবে অবগত হওয়া যাবে।
বাংলাদেশের হয়ে ৫১টি টেস্ট খেলেছেন তামিম। ৮টি সেঞ্চুরিতে ৫৭৪৩ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের প্রথমটিতে ৭১ ও ৭৮ রান করেন তামিম। ঢাকায় অনুষ্ঠিত ঐ টেস্টে ২০ রানে জিতেছিল টাইগাররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। বাসস।
Tag :
আপলোডকারীর তথ্য

তামিমের ইনজুরিতে দু:শ্চিন্তায় বাংলাদেশ

আপডেট সময় ১১:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭