ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পুঁচকে র‌্যাঞ্জার্সের কাছে হারল রিয়াল মাদ্রিদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নতুন মৌসুম শুরু হওয়ার আগে ফুটবলারদের ঝাঁলিয়ে নেয়ার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করছে ক্লাবগুলো। তারই অংশ হিসেবে গতকাল রবিবার রাতে র‌্যাঞ্জার্সের বিপক্ষে খেলতে নামে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়ালের তুলনায় পুঁচকে এই স্কোটিশ ক্লাবের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

এটি প্রীতি ফুটবল ম্যাচ হলেও এদিন স্টেডিয়ামে ছিল টানটান উত্তেজনা। এদিন ম্যাচের শুরু থেকেই র‌্যাঞ্জার্সের রক্ষণভাগকে চাপে রাখে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। এরই সুবাদে ম্যাচের ৮তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় বার্সা। কাঙ্ক্ষিত প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফুটবলার রদ্রিগো।

প্রথমার্ধে এর বেশ কয়েকটি আক্রমণ আর পাল্টা আক্রমণ লক্ষ্য করা গেলেও কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ করত দেখা গেছে র‌্যাঞ্জার্সকে। দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটেই কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পায় স্কটল্যান্ডের এই দলটি। ফ্যাশন সাকালার গোলে সমতায় ফিরে তারা।

ম্যাচের নাটক তখনো বাকিই ছিল। ৭৫তম মিনিটে প্রতিপক্ষের ফুটবলারকে অবৈধভাবে বাধা দিলে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচোকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। দশজনের দলকে পেয়ে রিয়ালকে চেপে ধরে র‌্যাঞ্জার্স। আর দুমিনিট পরেই আসে জয়সূচক দ্বিতীয় গোল।

৭৭তম মিনিটে কেদ্রিক ইটেনের করা গোলে ২-১ ব্যবধানে লিড নেয় র‌্যাঞ্জার্স। এরপর তারা রক্ষণে মনোযোগ দেয় এবং বাকি সময় ওইভাবেই কাটিয়ে দেয়। ফলে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ডের ক্লাবটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁচকে র‌্যাঞ্জার্সের কাছে হারল রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ০৯:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১