ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

শেষ পর্যন্ত দ. আফ্রিকা যাচ্ছেন রুবেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র অবশেষে পেয়েছেন রুবেল হোসেন। তার মানে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে আর বাধা থাকল না বাংলাদেশ দলের এই পেসারের। বিসিবি সূত্রে জানা গেছে, আজ রাত একটায় রওনা হওয়ার কথা রুবেলের।

জমাট এক নাটকই হয়ে গেল আধা ঘণ্টার মধ্যে। রুবেলের জন্য অপেক্ষা না করে বিকল্প হিসেবে কামরুল ইসলাম রাব্বিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট ও প্রধান নির্বাচক। কামরুলের যাওয়ার বিষয়টি দক্ষিণ আফ্রিকা থেকে দুপুরে প্রথম আলোকে নিশ্চিতও করেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে এই মুহূর্তে খুলনায় থাকা কামরুল আজ সন্ধ্যায় ঢাকা ফেরার টিকিটও করে ফেলেছিলেন। কিন্তু এরই মধ্যে খবর, ছাড়পত্র পেয়েছেন রুবেল।

‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে আছেন। এ কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে ছিল ক্রিকেটার রুবেলের। অবশেষে সমস্যার সমাধান হওয়ায় ঘাম দিয়ে যেন জ্বর নেমেছে ২৭ বছর বয়সী এই পেসারের, ‘ওদের ছাড়পত্র পেয়েছি। এখন টিকিট পাওয়ার অপেক্ষায়।’ কতটা দুশ্চিন্তায় কেটেছে এ কয়টা দিন, সেটি বলতে গিয়ে একগাল হাসলেন রুবেল, ‘টেনশন করার কী আছে! নামের কারণে যা হলো, নামই দেখছি বদলে ফেলতে হবে!’

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

শেষ পর্যন্ত দ. আফ্রিকা যাচ্ছেন রুবেল

আপডেট সময় ১১:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭