ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেল আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকা জয়ের ঢেঁকুর তোলার পর পরই টোকিও অলিম্পিকে ধাক্কা খেল আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে গেল লিওনেল মেসির দেশের দল।

জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে সাপোরো ডোম স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। রোববার দুপুরে মিসরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এবার কাঙিক্ষত জয়ের দেখা পেল আলবিসেলেস্তেরা। মিসরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে কোচ অফার্নান্দো বাতিস্তা দল। তবে এ জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে বাতিস্তার শিষ্যদের।

ম্যাচের শুরুতে সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। দুর্ভাগ্যই বলতে হবে। তাদের স্ট্রাইকারের নেওয়া একটি কিক মিসরের গোলপোস্টে লেগে ফিরে আসে। আর্জেন্টিনার ওপর চড়াও হয় মিসর। একের পর আক্রমণে যায় তারা। বিশেষ করে বাঁ-পাশ থেকে জোরাল আক্রমণ করে তারা। বেশিরভাগ শটই লক্ষ্যভ্রষ্ট হয়। আর পোস্ট বরাবর নেওয়া শট রুখে দিতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনার গোলরক্ষক লেদেসমার।

খেলার ২৫ তম মিনিটে প্রথম কর্নায় পায় আর্জেন্টিনা। তাতে সাফল্য পায়নি তারা। এরপর দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় মাঝমাঠে।

৩৮তম মিনিট থেকে ফের আক্রমণে ওঠে আর্জেন্টিনা। গোল পেতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু ব্যর্থ হয়। অতিরিক্ত সংযোজিত ৩ মিনিটেরও গোলো দেখা পায়নি দুই দল। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর নেমেই মিসরের ওপর চড়াও হয় আর্জেন্টিনা।

৪৯তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার শটটি গোলপোস্টের পাশ কেটে বেরিয়ে যায়। তবে ৫২তম মিনিটে ঠিকই সফল হয় আর্জেন্টিনা।

অ্যালেক্সিসের নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন ১৪ নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড় ফাকুন্দো মেদিনা। ১-০ তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের বাকিটা সময় সমতায় ফিরতে প্রচণ্ডরকম চেষ্টা করে মিসর। কিন্তু সাফল্য মেলেনি। রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচে ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। আর্জেন্টিনার চার খেলোয়াড় এজেকুয়েল পনসে, পেদ্রো ডে লা ভেগা, টমাস বেলমন্তে এবং নেহুয়েন পেরেজ হলুদ কার্ড দেখেছেন।

আর্জেন্টিনার শুরুর একাদশ: জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।

মিশরের শুরুর একাদশ: এল শেনাওয়ে, আহমেদ এল ফতুহ, হামদি এম, হেগাযি, গালাল ও, এল ইরাকি, হামদি এ, তৌফিক, সোভি, ইয়াসির রাইয়ান ও সালাহ মোহসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেল আর্জেন্টিনা

আপডেট সময় ০৯:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১