ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

মেসির জন্য আমি জীবন দিতে পারি, মরতেও পারি: মার্তিনেস

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘুচেছে আর্জেন্টিনার। লিওনেল মেসির হাতে উঠেছে প্রথম আন্তর্জাতিক ট্রফি।

সেটাও আবার চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে। আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা জয় যে পুরোই মেসিময়! কিন্তু গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের অবদানও কি কম? ২৬ বছর বয়সী এই গোলরক্ষক সেমিফাইনালে যেভাবে টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়েছেন, তাতেই তিনি সবার মন জিতে নিয়েছেন। এমনকী মেসিরও।

মার্তিনেসের পারফম্যান্সে মুগ্ধ হয়ে ইনস্টাগ্রামে তার ভূয়সী প্রশংসা করে পোস্ট দিয়েছিলেন মেসি। সেই পোস্ট দেখে কেমন লেগেছিল মার্তিনেসের? আর্জেন্টিনার পত্রিকা মুন্দো আলবিসেলেস্তেকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ওটা দেখে আনন্দে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এই শব্দগুলো, এই ছবিগুলো এমন যেগুলো আমি সারাজীবন নিজের কাছে রেখে দেব। মেসির সঙ্গে আমার আলিঙ্গনের ছবি সারা জীবন রেখে দেওয়ার মতো। শুধু ইনস্টাগ্রাম পোস্টই নয়, সেমিফাইনালেও তিনি এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন। মিডিয়ার কাছে আমাকে নিয়ে ভালো ভালো কথা বলেছেন। এসব কিছু ফাইনালে আমাকে আরও ভালো করার প্রেরণা জুগিয়েছে। ‘

মার্তিনেস আরও বলেন, ‘তিনি একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘সে একটা ফেনোমেনন। এরপর ফাইনালে ভালো না খেলে উপায় আছে? মেসির জন্য আমি জীবন দিতে পারি, মরতেও পারি। চার-পাঁচ মাসে আগেও বলেছিলাম যে, আমার আগে তিনিই কোপা আমেরিকা জিতলে বেশি খুশি হব। এটা মন থেকেই বলেছি, প্রত্যেক আর্জেন্টাইনই এটাই বলবে। আমার মনে হয়, ব্রাজিলিয়ানরাও আর্জেন্টিনাকে কোপা জিততে দেখতে চেয়েছিল শুধু মেসির কারণে। এখন আমার স্বপ্ন, আমরা মেসিকে যেন বিশ্বকাপটাও উপহার দিতে পারি। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

মেসির জন্য আমি জীবন দিতে পারি, মরতেও পারি: মার্তিনেস

আপডেট সময় ০৮:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১