ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হজের খুতবা অনুবাদ করবেন কক্সবাজারের মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও হজের খুতবা বাংলায় অনুবাদ করা হবে।

বাংলার পাশাপাশি এই খুতবা ইংরেজি, তুর্কি, চায়নিজ, উর্দু, ফার্সিসহ আরও নয়টি ভাষায় অনুদিত হবে। মহামারি করোনাভাইরাসের কারণে এবারও ‘সীমিত আকারে’ হজ পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব।

এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান। তিনি বর্তমানে মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।

মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজ ভাষণ দিয়েছিলেন।

এবছর ১৯ জুলাই সোমবার আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। মঙ্গলবার পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হজের খুতবা অনুবাদ করবেন কক্সবাজারের মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১