ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রেকর্ড গড়লো মেসির কোপা জয়ের ছবি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। আলবিসেলেস্তেরাও ২৮ বছরের প্রতীক্ষার পর পেয়েছে শিরোপার স্বাদ।

এমন অবিস্মরণীয় অর্জনের পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার। তাই বলে তার রেকর্ড গড়া কিন্তু থেমে নেই।
সদ্য সমাপ্ত কোপা আমেরিকার আসর শেষে অনেক সাধের ট্রফিটি পাশে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছিলেন মেসি। ক্যাপশনে লিখেছিলেন, ‘কী সুন্দর উন্মাদনা! এটা অদ্ভুত সুন্দর। ধন্যবাদ ঈশ্বর। আমরা চ্যাম্পিয়ন! চলো এগিয়ে চলো!’

মেসির এই পোস্ট ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছে। এই ছবি ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ছবিটি এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক বা খেলার জগতের ছবি। মজার ব্যাপার, এখানেও মেসি পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।

গত ২৫ নভেম্বর ডিগেয়ো ম্যারাডোনার মৃত্যুতে জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার যে ছবি পোস্ট করেছিলেন, এতদিন সেটি ছিল সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক। মেসির পোস্ট করা ছবি এরই মধ্যে ২ কোটির বেশি লাইক পড়েছে। তবে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলে এটি ষষ্ঠ সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

রেকর্ড গড়লো মেসির কোপা জয়ের ছবি

আপডেট সময় ০৮:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১