ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাটে স্বাস্থ্যবিধি না মানা দেখলেই অ্যাপে অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখা না গেলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অ্যাপ ‘সবার ঢাকা’-তে অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

অভিযোগ দায়ের করা হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ জুলাই) রাজধানীর ভাটারার সাইদনগর হাট পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র। হাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, কোনো হাটে যদি স্বাস্থ্যবিধি না মানতে দেখেন তাহলে ‘সবার ঢাকা’ অ্যাপে অভিযোগ দায়ের করুন। প্রতিটি হাটে পাঁচ জন করে কাউন্সিলর দায়িত্বে আছেন, তাদেরকে বলুন। তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে অ্যাপে জানান। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। নয়টি হাটের জন্য ডিএনসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের আমি বলেছি যে, কোনো হাটে স্বাস্থ্যবিধি মানা না হলে সেটি যেন দ্রুত বন্ধ করে দেওয়া হয়। হাসিল ঘর বন্ধ করে দিলেই হবে। এবার আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব কঠোর।

হাটে আসা বিক্রেতা ও ব্যবসায়ীদের করোনা পরীক্ষার ব্যবস্থা থাকছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, এবারই প্রথম আমরা নয়টি হাটে এন্টিজেন পরীক্ষার মাধ্যমে দ্রুত করোনা টেস্টের ব্যবস্থা রেখেছি। ব্র্যাক এটা করছে। অনেকেই ঢাকার বাইরে বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে আসছেন। এমন কারও মধ্যে যদি করোনা পজিটিভ পাওয়া যায়, সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে তাকে হাট থেকে সরিয়ে ফেলা হবে। এছাড়াও প্রতিটি হাটে স্বাস্থ্যবিধি মানার জন্য শক্তি ফাউন্ডেশন এবং ইজারাদারদের পক্ষ থেকে ২শ জন করে স্বেচ্ছাসেবক সদস্য থাকছেন। ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ এই স্লোগানকে সামনে রেখে সবাইকে মাস্ক পরতে সচেতন করা হচ্ছে। ইয়ুথ বাংলাসহ আরও কিছু সংস্থা আমাদের সাহায্য করছে।

হাটে এসে মূল হাটের মধ্যে প্রবেশ না করে বাইরে থেকেও পশু কেনার সুযোগ রাখা হয়েছে বলে জানান ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, অনেকেই বলছেন যে, তারা হাটে আসতে চান কিন্তু মূল হাটে প্রবেশ করতে চান না। তাদের জন্য হাটের বাইরে আলাদা তাবু করেছি। সেখানে বসে পশুর ছবি দেখে পশু কিনতে পারবেন। হাটের ভেতরে যেতে হবে না। এই হাটে প্রথম এটা করা হয়েছে। অন্য হাটেও করা হবে। এছাড়া অনলাইনেও পশু কিনতে পারবেন।

আসন্ন ঈদুল আজহায় সবাইকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করারও আহ্বান জানান আতিকুল।

তিনি বলেন, ২৭০টি স্থান (৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে) নির্ধারণ করা দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাবো সবাই যেন সেখানে পশু কোরবানি করেন। আর কোরবানির পশু কিনতে এসে কেউ যেন কোরবানি হয়ে না যাই। তাই সবাই সব সময় মাস্ক পরবো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো। শুধু শুধু হাটেও আসার দরকার নেই, বিশেষ করে শিশু ও বয়স্কদের।

মেয়রের পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সেলিম রেজাসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভাটারা ও এর আশেপাশের এলাকার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাটে স্বাস্থ্যবিধি না মানা দেখলেই অ্যাপে অভিযোগ

আপডেট সময় ০২:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১