ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছেলের ভয়ে বাড়ি ফিরতে পারছেন না বৃদ্ধা মা

আকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের চিলমারীর রমনা ইউনিয়নের শরীফের হাট হাজিপাড়া এলাকায় ছেলের হাতে নিযার্তিত হয়ে হাসপাতালে চিকিৎসাশেষে বাড়িতে ফিরতে পারছেন না এক অসহায় মা। থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে তিনি বাধ্য হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী রওশন আরা স্বামীর রেখে যাওয়া জমিতে বাড়ি করে অতি কষ্টে দিনাতিপাত করে আসছেন। ছেলে রবিজুল ইসলাম রওশন আরার ওই জমি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ মা রওশন আরাকে নির্যাতন করে আসছে রবিজুল।

রওশন আরা বেওয়া বলেন, আমার জমি নেওয়ার জন্য ছেলে রবিজুল দীর্ঘদিন ধরে আমাকে নির্যাতন করে আসছে। ছেলের নির্যাতনের ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না তিনি। রওশন আরার ছোট ছেলে রেফাজুল ইসলাম জানান, তার বড় ভাই সব সময় তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে এবং শারীরিক নির্যাতন চালায়।

চিলমারী মডেল থানার এসআই আহসান হাবিব বলেন, দুপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। তাদের ডেকে এলেও তারা যোগাযোগ করেনি। এমনকি তাদের কাউকে ফোন করেও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ছেলের ভয়ে বাড়ি ফিরতে পারছেন না বৃদ্ধা মা

আপডেট সময় ১১:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১