ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার বেলা আড়াইটার দিকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চাঁন মিয়া, সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের আল আমিন এবং বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল।

জানা যায়, পাঁচদোনা এলাকা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে যানটি পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১