ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার জার্সিতে প্রথম বড় কোনো শিরোপা জেতার স্বাদ পেয়েছেন মেসি। দেশে ফেরার পর শিরোপা উৎসবও শেষ।

এরপর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে স্পেনে যাওয়ার কথা ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। কিন্তু এর আগে তার ফ্লাইট ঘিরে দেখা দিল বোমাতঙ্ক। এর জেরে আপাতত পিছিয়ে গেল তার স্পেনযাত্রাও।

আর্জেন্টিনা থেকে সপরিবারে সরাসরি স্পেনে যাওয়ার কথা ছিল মেসির। এজন্য আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দর থেকে ফ্লাইটে ধরার কথা ছিল তার। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বোমাতঙ্কের পর পুরো বিমানবন্দর খালি করে দেওয়া হত্য। বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট। যদিও ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরে এ নিয়ে রোজারিও বিমানবন্দরের তরফ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে তাতে আদৌ বোমা ছিল কি না তা নিশ্চিত করা হয়নি।

১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জেতার স্বাদ পেয়েছেন মেসি। ব্রাজিলের মাঠ মারাকানায় স্বাগতিকদেরকেই হারিয়ে কোপার শিরোপা নিয়ে গেছে আলবিসেলেস্তেরা। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুট ও বল দুটোই বগলদাবা করেছেন মেসি। এমন অর্জনের পর ছুটি কাটাতে স্পেনে যাওয়ার কথা ছিল তার।

তবে মেসির স্পেনযাত্রার ফেরার পেছনে অন্য কারণও আছে। ৩১ জুন বার্সেলোনার সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে। এরপর থেকে তিনি ক্লাবহীন। শোনা যাচ্ছে, অন্য যেকোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুয়েই থেকে যাবেন তিনি। ফলে সামনের কয়েকদিনের মধ্যে হয়তো কাতালান জায়ান্টদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার জন্যও স্পেনে ফেরার কথা তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

আপডেট সময় ০৭:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১