ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রলীগ নেতা হত্যা: গাইবান্ধায় প্রধান আসামির বাড়িতে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও দাদন ব্যবসায়ী কাঞ্চনের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এতে কাঞ্চনের চেম্বার, বাড়িরঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের পূর্বপাড়ায় কাঞ্চনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। এসময় বিক্ষুদ্ধ জনতা তাদের আগুন নিভাতে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় দীর্ঘ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু একটি চেম্বার, বাড়িরঘর ও আসবাবপত্র পুড়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজার রহমান জানান, হঠাৎ করে আসামি কাঞ্চনের বাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ছাত্রলীগ নেতা রকি হত্যার ঘটনা তদন্ত করাসহ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এর আগে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর থেকে আশিকুর রহমান রকিসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে হঠাৎ করে তাদের ওপর হামলা চালায় কাঞ্চনসহ তার সহযোগীরা। এতে ছুরিকাঘাতে রকিসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। আহত রকির চাচাতো ভাই প্লাবন ও সোহেল মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রকিকে হত্যার ঘটনায় সোমবার দুপুরে সদর থানায় মামলা করেন তার বড় ভাই আতিকুর রহমান সরকার। মামলায় পূর্বপাড়ার মৃত্যু নবাব আলীর ছেলে দাদন ব্যবসায়ী কাঞ্চনকে প্রধানসহ চারজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে বাদ আছর রকির জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্রলীগ নেতা হত্যা: গাইবান্ধায় প্রধান আসামির বাড়িতে আগুন

আপডেট সময় ১১:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১