ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে নিহত ১

আকাশ জাতীয় ডেস্ক:

জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় নেত্রকোনায় মতি মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামে বাড়ির অদূরে সড়কের পাশে বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মতি মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৃত মতি জন্মের কয়েক মাস আগেই বাবা কুমেদ আলী মারা যান। মা হামিদা খাতুন পেটে সন্তান নিয়ে বিধবা হন। পরে বয়স সাত বছর বয়স হলে তিনি সুরুজ আলীর সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিকে, মতি মিয়া বড় হলে পৈত্রিক ভিটায় চলে আসেন এবং বসবাস শুরু করেন। এরপর তিনি মালয়েশিয়া প্রবাসী জীবন কাটিয়েছেন দীর্ঘদিন। কিন্তু তার বাবার আপন ভাই উসমান ফকিরের কাছে জমি পাওয়ায় সেটির জন্য বিরোধ শুরু হয়।

গত দুই বছর ধরে দেশে এসে করোনার জন্য আর ফিরে যেতে পারেননি। শনিবার সন্ধ্যায় মতি মিয়া বাজার থেকে বাড়ি আসার পথে তার চাচা ও চাচাতো ভাইরা একা পেয়ে মারধর করে। এসময় মতি মিয়ার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হিমাগারে রেখেছে। রবিবার (১১ জুলাই) সকালে লাশের ময়নাতদন্ত করা হবে। এদিকে, নিহত মতি মিয়ার শোকে তার মা ও স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। সৎ ভাইরাও চাচ্ছেন সঠিক বিচার।

নেত্রকোনা মডেল থানার এস আই আশরাফুজ্জান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সুরতহাল রিপোর্ট হয়েছে। রবিবার ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে নিহত ১

আপডেট সময় ১১:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১