ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বকশিস না পেয়ে নবজাতককে অপহরণের পর খুন করল দুই হিজড়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বকশিসের টাকা না দেওয়ায় দুই হিজড়ার বিরুদ্ধে এক নবজাতককে অপহরণের পর খুন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ মুম্বাইয়ের অম্বেডকর নগরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অম্বেডকর নগরের বাসিন্দা সচিন চিতোলের বাড়িতে নবজাতকের খবর পেয়ে সেখানে যান কানাহাইয়া চোঘলে ওরফে কান্নু। অভিযোগ, সচিনের সন্তানকে আশির্বাদ করার জন্য ১১০০ টাকা দাবি করেন কান্নু।

সচিন তখন কান্নুকে জানান, লকডাউনে তার কাজ চলে গেছে। হাতে টাকা নেই। ফলে তার দাবি মতো টাকা দেয়া সম্ভব নয়। পরিবর্তে কান্নুকে একটা শাড়ি এবং একটা নারকেল দেয়ার প্রস্তাব দেন সচিন।

কিন্তু কান্নু তা নিতে রাজি হননি। এরপরই সচিনের সঙ্গে কান্নুর কথা কাটাকাটি হয়। কান্নুকে বাড়ি থেকে বার করে দেন সচিন।

এরপর মাঝ রাতে সঙ্গী সোনুকে নিয়ে ফের সচিনের বাড়িতে যান কান্নু। মা-বাবা পাশে শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে পাশেরই একটি ডোবায় ছুড়ে ফেলে দেন। সকালে উঠে বাচ্চাকে দেখতে না পেয়ে শোরগোল পড়ে যায়। সচিন থানায় গিয়ে কান্নুর বিরুদ্ধে মামলা করেন।

সচিনের অভিযোগের ভিত্তিতে কান্নু এবং তার সঙ্গী সোনুকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা বাচ্চাটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের মুখাপত্র ডিসিপি এস চৈতন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বকশিস না পেয়ে নবজাতককে অপহরণের পর খুন করল দুই হিজড়া

আপডেট সময় ১০:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১