ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল: বলসোনারো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ঠোঁটকাটা স্বভাবের কথা কারো অজানা নয়। বেফাঁস মন্তব্য করে শিরোনামে থাকার অভ্যাসও তার বহু পুরনো।

এবার কোপা আমেরিকার ফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন এই ডানপন্থী প্রেসিডেন্ট। তিনি বেশ গর্বের সঙ্গে ঘোষণা (!) দিয়েছেন, ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল।

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। আগামী রোববার (১১ জুলাই) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই লাতিন ফুটবল পরাশক্তি।

ফাইনাল এমনিতেই রোমাঞ্চকর, তার মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সব মিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। শুধু লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবলবিশ্ব।

ফাইনাল যত কাছাকাছি হচ্ছে, ততই যেন আলোচনা, জল্পনা-কল্পনা বেড়েই চলেছে। কেমন হবে কৌশল, একাদশে থাকবেন কে, ফলাফলই বা কেমন হবে তা নিয়েও আছে আলোচনা। এরই মধ্যে ব্রাজিলের রাষ্ট্রপতি করে বসলেন এক ভবিষ্যদ্বাণী।

দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক হয়েছিল গতকাল বৃহস্পতিবার রাতে। সেখানে হাজির ছিলেন কোপা আমেরিকার ফাইনালে থাকা দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই রাষ্ট্রপতিও। অবধারিতভাবেই সেখানে উঠে এলো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ের প্রসঙ্গটি। তখন আর্জেন্টাইন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের সামনেই ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিল ম্যাচটা জিতবে ৫-০ ব্যবধানে। ’

তবে এটাই হবে দুই দেশের একমাত্র মুখোমুখি লড়াই। এর বাইরে আর কোনো লড়াই নেই দুই দেশের মধ্যে, ইঙ্গিত দিয়ে বলসোনারো বলেন, ‘একমাত্র যে লড়াইটা হবে আগামী রোববার, তা হবে মারাকানায়, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে; এর বাইরে কিছু নয়। ’

এ কথা বলে বলসোনারো রসিকতা করে পাঁচ আঙুলও দেখিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে। ফের্নান্দেজ অবশ্য এর জবাবে কিছুই বলেননি, মুচকি হেসেছেন শুধু। এখন দেখার শেষ হাসিটা কে হাসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল: বলসোনারো

আপডেট সময় ০৬:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১