ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোনালদোর যে রেকর্ড এখন মেসির দখলে

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকার চলতি আসরে উড়ছেন মেসি, সঙ্গে তার দলও উড়ছে। অনেকে তো এখনই শিরোপা মেসির হাতে শোভা পাচ্ছে বলে স্বপ্নও দেখে ফেলেছেন।

এদিকে একের পর এক গোল আর এসিস্টে দুর্দান্ত এক রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। ছাড়িয়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিওকে।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। তিনটি গোলেই মেসির নাম জুড়ে রয়েছে। ফ্রি কিক থেকে চোখধাঁধানো একটি গোল করেছেন মেসি, দলের বাকি দুই গোলও তিনিই করিয়েছেন রদ্রিগো দি পল ও লাওতারো মার্তিনেজকে দিয়ে।

আর এই ম্যাচের পরই রোনালদোকে ছাড়িয়ে যান মেসি। তা হলো— বৈশ্বিক বড় টুর্নামেন্টে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড এখন মেসির দখলে। নকআউট পর্বে ১৭ গোল করে এত বছর ধরে রেকর্ডটির মালিক ছিলেন রোনালদো। আর ইকুয়েডরের বিপক্ষে ৩-০ স্কোরলাইনে জয়ের পর নকআউট পর্বে ২০ গোলে অবদান রাখলেন মেসি। অর্থাৎ মেসি এখন সবার ওপরে আছেন।

অবশ্য এই ২০ গোলের মধ্যে মেসি গোল করেছেন ৫টি, করিয়েছেন ১৫টি। আর ১৭ গোলে অবদানের মধ্যে রোনালদো গোল করেছেন ১৩টি, করিয়েছেন ৪টি।

এ রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যান। ১৩ গোলে অবদান রয়েছে তার। ৮টি নিজে করেছেন, ৫টি করেছেন অ্যাসিস্ট।

১১ গোলে অবদান রেখে চতুর্থতে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। যেখানে ৮ গোল করেছেন তিনি, তিনটি করেছেন অ্যাসিস্ট। পাঁচ নম্বরে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ৯ গোলে অবদান রাখেন তিনি। ৭ গোল করেন এবং দুটিতে করেছেন অ্যাসিস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

রোনালদোর যে রেকর্ড এখন মেসির দখলে

আপডেট সময় ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১