ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

শেষ আটের লড়াইয়ে চিলির বিপক্ষে ব্রাজিলের একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গ্রুপপর্ব শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল পর্ব। যে লড়াইয়ে হারলেই বাদ। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

এমন সমীকরণে শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির মুখোমুখি শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল।

শেষ আটের লড়াইয়ে ফেবারিট ব্রাজিলই। শক্তিমত্তায় চিলির থেকে সব দিকেই এগিয়ে নেইমাররা।

মুখোমুখি লড়াইয়ে এ পর্যন্ত ৭২ বার দেখা হয়েছে ব্রাজিল-চিলির। যেখানে ৫১ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল আর চিলির জয় সেখানে মাত্র ৮টি। ১৩টি ম্যাচ অমীমাংসিত।

আর কোপা আমেরিকার পরিসংখ্যানে ২১ বারের লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ। চিলি জিতেছে মাত্র ৩টিতে। ড্র হয়েছে বাকি দুটি।

এমন হেড টু হেড পরিসংখ্যানে শেষ আটের লড়াইয়ে সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষের সামনে চিলি। তবে চিলিকে খাটো করে দেখতে রাজি নন কোচ তিতে।

কোনো ঝুঁকি নিতে চান না তিনি। কারণ একটু ভুল হলেও ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবেন তিতে।

এরইমধ্যে দুই দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়ে গেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন নেইমার। চিলির বিপক্ষে সব ক্লান্তি হটিয়ে মাঠে নামবেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে মাঝমাঠে খেলা ফাবিনহো ও ডগলাস লুইসের পরিবর্তে খেলতে পারেন ফ্রেড ও কাসেমিরো।

আক্রমণে থাকবেন নেইমার, রিচারলিসন ও গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষক এলিসন বেকারের বিকল্প দেখছেন না তিতে।

সম্ভাব্য একাদশ ব্রাজিল-

এলিসন বেকার (গোলরক্ষক), ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, ফ্রেড, রিচারলিসন, দানিলো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

সম্ভাব্য একাদশ চিলি-

ব্রাভো, মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা, ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস, ফিলিপ মোরা ও এডওয়ার্ড ভার্গাস।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

শেষ আটের লড়াইয়ে চিলির বিপক্ষে ব্রাজিলের একাদশ

আপডেট সময় ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১