ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম। এসময় চোরাই মোবাইলফোনের আইএমইআই নম্বর পরিবর্তন ও চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকালে এই তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। এর আগে দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুজারক সুজন, মো. আসাদুজ্জামান ও আকাশ শাহরিয়ার।

আজাদ রহমান জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেটের আইএমইআই নাম্বার পরিবর্তন, চোরাই মোবাইল কেনাবেচা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রটি বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে আসছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর সিদ্বেশ্বরী এলাকার আনারকলি সুপার মার্কেটের চতুর্থ তলার ‘মোবাইল কেয়ার’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে আট লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

সিআইডির অভিযানে উদ্ধার হয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মোবাইল ফোন। এরমধ্যে রিয়েলমি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ছয়টি, হুয়াওয়ে ব্র্যান্ডের বিভিন্ন মডেলের চারটি, অপো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের চারটি, রেডমি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সাতটি, স্যামসাং ব্র্যান্ডের দুটি, একটি করে লাভা ও আইফোন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়া আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত দুটি বিশেষ ডিভাইস, একটি কম্পিউটার ও থাইল্যান্ডের তৈরি একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১