ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের শিক্ষাখাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিল ইইউ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের শিক্ষাখাত আরও শক্তিশালী করতে ৪২৩ কোটি টাকা (৪২ মিলিয়ন ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ বাংলাদেশ সরকারের কাছে এ সহায়তা হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকার ইইউ অফিস এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষাখাত শক্তিশালী, প্রাথমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক বলেছেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলে রয়েছে শিক্ষা। সবার জন্য সমানভাবে প্রাথমিক, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করছে বাংলাদেশের জনসংখ্যার ভবিষ্যতের চাকরির বাজার ও কর্মসংস্থান। সে কারণে এ খাতে সহযোগিতায় রয়েছে ইইউ।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে অব্যাহতভাবে স্কুল বন্ধে ইইউ উদ্বিগ্ন। তবে মহামারি পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত সম্ভব পুনরায় স্কুল খোলার পথে অগ্রসর হতে হবে। কারণ দূরবর্তী শিক্ষা প্রান্তিক শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের শিক্ষাখাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিল ইইউ

আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১