ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্যারাগুয়েকে উড়িয়ে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্যারাগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

মঙ্গলবার ১-০ গোলে জিতে তিন ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল লিওনেল মেসির দল।

১০ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। তাকে গোলের পাস বাড়িয়েছিলেন আঞ্জেলো ডি মারিয়া। শুরু থেকেই ভয়ঙ্কর দেখাচ্ছিল মারিয়াকে। বল নিয়ে ডানদিক থেকে ভিতর দিকে ঢুকে আসেন তিনি। তারপর ডিফেন্স চেরা পাস গোমেজকে। সঙ্গে সঙ্গে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা এই ফুটবলার। এতে স্বস্তির হাসি ফুটে ওঠে মেসিদের মুখে।

এ দিন ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছিল স্কালোনির ছেলেরা। প্রথম একাদশে শুরু করেন সার্খিও আগুয়েরো। আট মিনিটের মাথায় তার কাছে সুযোগ এসে গিয়েছিল স্কোরকার্ডে নামে তোলার। গোলের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি তিনি। ৬১ মিনিটের মাথায় তাকে তুলে লাজিওর জোয়াকিন কোরিয়াকে নামিয়ে দেন স্কালোনি।

তবে ২-০ গোলে জিততেই পারতেন মেসিরা। ৪৫ মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের জুনিয়র আলন্সো। তবে প্রথম গোলের দুই কারিগরই সুযোগ তৈরি করে দিয়েছিলেন দলকে ফের এগিয়ে দেওয়ার। ডি মারিয়ার শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্থনি সিলভা। সেই বল পেয়ে যান আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারাদেস। পাস বাড়িয়ে দেন গোমেজকে। সেই বল ধরে গোল বক্সে ক্রস তোলেন তিনি। আলন্সোর পা লেগে সেই বল গোলে ঢুকে যায়। তবে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি। লিওনেল মেসি অফসাইড হয়েছিলেন। ভিএআর-এর মাধ্যমে যাচাই করেও অফসাইডের সিদ্ধান্তই বহাল রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

প্যারাগুয়েকে উড়িয়ে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আপডেট সময় ০১:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১