ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সামনে যা আসছে তা খুব কঠিন হতে চলেছে : মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

একের পর এক ড্রয়ের কারণে অদৃশ্য এক চাপ চলে আসে লাতিন আমেরিকার অন্যতম সেরা দল আর্জেন্টিনার ওপর। অবশেষে সেই চাপ দূর করে ম্যাচ জিততে পেরেছে লিওনেল মেসিরা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

এ জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আর্জেন্টাইন ফুটবলাররা। ম্যাচ শেষে রিকভারি সেশনে সতীর্থদের সঙ্গে তোলা একটি আপলোড করে মেসি লিখেছেন, ‘চলো, এগিয়ে চলো। আজকের জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এ জয় মনকে প্রশান্তি এনে দেবে। সামনে যা আসছে তা খুব কঠিন হতে চলেছে।’

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রায় একই কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, ‘এ জয়টি আমাদের আরও শান্ত করবে। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দারুণ একটি জয় ছিল এটি।’

উল্লেখ্য, সবশেষ তিন ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া এবং কোপা আমেরিকায় প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করে আর্জেন্টিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সামনে যা আসছে তা খুব কঠিন হতে চলেছে : মেসি

আপডেট সময় ০৮:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১