ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

গায়েহলুদের অনুষ্ঠানে প্রাণ গেল বরের

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্সে লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর সজল মিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সজল মিয়া মনতলা রেলওয়ে স্টেশন খোলাবাজারের ব্যবসায়ী। তিনি বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারির ছেলে।

বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দাদিল গ্রামের আছদ আলীর মেয়ের সঙ্গে সজলের শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্ততি শেষ। বৃহস্পতিবার গায়েহলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিল।

বিয়ের গান উচ্চস্বরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

গায়েহলুদের অনুষ্ঠানে প্রাণ গেল বরের

আপডেট সময় ১০:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১