ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘুমের ওষুধ খাইয়ে হত্যা; কবর থেকে আইনজীবীর লাশ উত্তোলন

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে পরকীয়া প্রেমিককে বিয়ে করতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী। আদালতে স্ত্রী শিপা বেগম এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। স্ত্রীর স্বীকারোক্তির পর বুধবার আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য এডভোকেট আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর বুধবার দুপুরে তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজারস্থ দীঘিরপাড় গ্রামের বাড়ির কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এরপর অ্যাম্বুলেন্সযোগে লাশ নিয়ে আসা হয় ওসমানী হাসপাতাল মর্গে।

নিহত আনোয়ার হোসেন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নগরীর তালতলায় বাস করতেন। গত ৩০ এপ্রিল বিকেল তিনটায় শিপা বেগম স্বজনদের ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানান। শিপা জানান, ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু ভেবে স্বজনরা গ্রামের বাড়িতে দাফন করা হয়। কিন্তু স্বামীর মৃত্যুর ১০ দিনের মাথায় তিনি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ির উপরপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে আদালতে শিপা বেগম ও শাহাজাহান চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন।

গত ২ জুন পুলিশ শিপা বেগমকে গ্রেফতার করে পুলিশ। পাঁচ দিনের রিমান্ড শেষে শিপা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরকীয়া প্রেমিক শাহজাহানের সাথে পরিকল্পনা করে ১০টি ঘুমের ওষুধ খাইয়ে স্বামী আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঘুমের ওষুধ খাইয়ে হত্যা; কবর থেকে আইনজীবীর লাশ উত্তোলন

আপডেট সময় ১১:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১