ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে জার্মানির হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি ও ফ্রান্স। তবে আত্মঘাতী গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় জোয়াকিম লোর শিষ্যদের।

১-০ গোলে হেরেছে দলটি।

আলিয়াঞ্জ এরেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের ২oতম মিনিটে ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। বিপদমুক্ত করতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস; কিন্তু বল চলে যায় জালে।

তবে ইলকাই গিনদোয়ান ৩৭তম মিনিটে সমতা টানার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সের্গে জিনাব্রির পাস দারুণ পজিশনে পেয়ে ১২ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই মিডফিল্ডার।

বিরতির পর দুই দলই সুযোগ নষ্ট করে। ৫১তম মিনিটে আদ্রিওঁ রাবিওর শট পোস্টের বাইরের দিকে লাগে। দুই মিনিট পর জিনাব্রির জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে যায়। এমবাপে ৬৬তম মিনিটে বাঁকানো শটে জালে বল পাঠিয়েছিলেন; কিন্তু বল রিসিভ করার মুহূর্তে অফসাইডে ছিলেন তিনি।

শেষ দিকে চাপ বাড়ায় জার্মানি। কিন্তু কোনো গোলের দেখা পায়নি।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিনে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে জার্মানির হার

আপডেট সময় ০১:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১