ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি: মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আজ চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে পয়েন্ট ভাগাভাগি করে কোপা আমেরিকা মিশন শুরু করল মেসিরা।

চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত ফ্রি কিকে প্রথমার্ধেই এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে হাতছাড়া করলো টিম আর্জেন্টিনা। অথচ ম্যাচে বল পজিশন প্রায় সমানে সমান (আর্জেন্টিনা ৪৯ ভাগ, চিলি ৫১) থাকা মেসির দল বেশ এগিয়ে ছিল আক্রমণে। আর্জেন্টিনা যেখানে ১৮টি শট নিয়েছে, চিলি নিয়েছে মাত্র ৫টি।

তবে আর্জেন্টাইনদের ওই ১৮ শটে লক্ষ্যে ছিল মাত্র ৫টি। অন্যদিকে চিলির ৫ শটে ৪টিই লক্ষ্যে, একটি আবার গোল।

ম্যাচের পর তাই হতাশাটা গোপন করতে পারেননি মেসি। তিনি বলেন, ‘আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি। বলের নিয়ন্ত্রণ ছিল না আমাদের। ‘

দলের হেড কোচ লিওনেল স্কালোনি অবশ্য বললেন ভিন্ন কথা। তার দাবি, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো। যাই হোক, খুব কঠিন একটা টুর্নামেন্টের এটা শুরু মাত্র। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি: মেসি

আপডেট সময় ০৯:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১