ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে বিধ্বস্ত করে ইউরোর প্রস্তুতি সারলেন রোনালদোরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইউরো কাপ শুরুর আগে দলের শক্ত অবস্থানের জানান দিল পর্তুগাল। প্রীতি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দল ৪-০ গোলে ইসরায়েলকে উড়িয়ে দিয়েছে।

এর মধ্যে রোনালদো নিজে একটা গোল করেছেন, এছাড়া জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ আর বাকি এক গোল করেন জোয়াও ক্যানসেলো।
ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষদিকে পরপর দুই গোল আসে। ৪২ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফার্নান্দেজ। এরপর চোখের পলক পড়তে না পড়তেই দ্বিতীয় গোল করে পর্তুগাল। এবার গোলদাতা অবশ্যই রোনালদো। ৪৪ মিনিটের এই গোলের ফলাফলেই প্রথমার্ধ শেষ হয়।

পরে দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে অসাধারণ একটা গোল করলেন ক্যানসেলো। ৩-০ গোলে এগিয়ে গেল পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ২ মিনিট অতিরিক্ত দেওয়া হয়। ৯১ মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই ফার্নান্দেজ। অসাধারণ এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০তে।

এই জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে পর্তুগালের। হাঙ্গেরির বিরুদ্ধে আগামী মঙ্গলবার ইউরো ২০২০-র প্রথম ম্যাচ খেলতে নামবেন রোনালদোরা। অন্যদিকে আগামী সেপ্টেম্বরে ফারো আইল্যান্ডের বিরুদ্ধে ইসরায়েল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নামবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলকে বিধ্বস্ত করে ইউরোর প্রস্তুতি সারলেন রোনালদোরা

আপডেট সময় ০৭:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১