ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমার নৈপুণ্যে ব্রাজিলের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যরাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে লুকাস পাকুয়েতার গোলেও সহায়তা করেন তারকা নেইমার।

বুধবার প্যারাগুয়ের মাঠ স্তাদিও দিফেন্সোরেস দেল চাকোতে ম্যাচে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে ক্রস বাড়ান গাব্রিয়েল জেসুস। পেনাল্টি স্পটের সামনে শটের চেষ্টা করে ব্যর্থ হন রিশার্লিসন, বলের নাগাল পাননি প্যারাগুয়ের ডিফেন্ডার রবের্ত রোহাসও। ফাঁকায় বল পেয়ে বাকিটা সারেন নেইমার।

বিরতির আগে প্যারাগুয়ে ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষকের বেশ কয়েকবার পরীক্ষা নেয়, তবে গোল করতে পারেনি। উল্টো যোগ করা সময়ে দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান রিশার্লিসন। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে জড়ায় জালে।

বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচে ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল ব্রাজিল। লাতিন অঞ্চলে দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে সেলেকাওরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমার নৈপুণ্যে ব্রাজিলের জয়

আপডেট সময় ০৮:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১