ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার ঘরের মাঠেও ব্যর্থ আর্জেন্টিনা। দলের বিশ্বসেরা তারকা লিওনেল মেসি গোল পেলেও জয় পায়নি তার দল।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচের ২৪ মিনিটে আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজকে ডি বক্সের মধ্যে চিলির গুইলার্মো মারিপান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেক করেও সেটি বহাল থাকে। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি চিলি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় সমতা ফেরায় চিলিয়ানরা। এ সময় সেট পিস থেকে গ্যারি মেডেলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান আলেক্সিস সানচেজ। খুব কাছ থেকে বল জালে জড়ান তিনি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে কোনও গোল আদায় করে নিতে পারেনি। তাতে ড্র ভিন্ন অন্য কোনও ফল হয়নি এই ম্যাচের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

আপডেট সময় ০৭:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১