ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

কাতারে অনুশীলনে ব্যস্ত জামাল ভূঁইয়ারা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি কাপের তিনটি ম্যাচ খেলতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে দ্বিতীয়বার করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসার পর অনুশীলন শুরু করে দিয়েছেন জামাল ভূঁইয়ারা।

মরুর বুকে প্রচণ্ড গরমে কাতার ইউনিভার্সিটি মাঠে ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। সেই সঙ্গে জিম ও সুইমিংয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে জেমি ডে’র শিষ্যরা। দোহার ইজদান হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। আগমনকে ঘিরে কাতার প্রবাসীদের মধ্যে উৎসাহের কমতি নেই।

এদিকে করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের কারণে কাতারে মাঠে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ নেই। তবে যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ভোজ গ্রহণ করেছেন, কেবল তারাই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে সেখানকার ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবগুলো ম্যাচ আল সাদ জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কাতারে অনুশীলনে ব্যস্ত জামাল ভূঁইয়ারা

আপডেট সময় ১০:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১