ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ইন্দোনেশিয়ার পাঠানো আরো ২০ টন ত্রাণ চট্টগ্রামে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো ২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইন্দোনেশিয়া সরকার। ইন্দোনেশিয়ার দুটি পরিবহন বিমান লুঙ্গি, শিশু খাদ্য ও জেনারেটরসহ ১০ টন করে ত্রাণসামগ্রী নিয়ে সোমবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইন্দোনেশিয়া প্রতিনিধিদলের কাছ থেকে এই ত্রাণসামগ্রী গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। ইন্দোনেশীয় সরকার এ পর্যন্ত ৮টি পরিবহন বিমানে মোট ৭৭ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

এর আগে রোহিঙ্গাদের জন্য ভারত ৫৩ টন ও মরক্কো ১৪ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এগুলো গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছে। তাছাড়া গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া ১২ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার পাঠানো আরো ২০ টন ত্রাণ চট্টগ্রামে

আপডেট সময় ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭